সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
ছবি : সংবাদ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৪টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে তারা ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকানঘর ও মালামাল মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকার মতো।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর পুড়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ২৩ মার্চ ২০২৬

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৪টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে তারা ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকানঘর ও মালামাল মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকার মতো।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর পুড়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত