সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও ভারতে আশ্রয় নেওয়া আসামিদের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে

‎প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
‎প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬

ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও ভারতে আশ্রয় নেওয়া আসামিদের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে
ছবি : সংবাদ

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও এ মামলার আসামিরা ভারতে আশ্রয় নিয়েছে—এ বিষয়েও উদ্যোগ নেবে সরকার।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি।

মন্ত্রী বলেন, ‘২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের একজন যুদ্ধা ছিলেন শহীদ ওসমান হাদী। আমরা সরকার গঠনের আগে থেকেই তার হত্যাকাণ্ডের বিষয়ে বলেছি। তার হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে।’

তিনি আরও বলেন, ‘তার হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। সে বিষয়েও সরকার উদ্যোগ নেবে। সব হত্যাকাণ্ডের যাতে বিচার হয়, সে ব্যাপারে আমাদের সরকার ব্যবস্থা নেবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ প্রসঙ্গে অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা, স্মৃতি সংরক্ষণ করাসহ মন্ত্রণালয়ের অধীনে যা যা রয়েছে, তার সব প্রয়োজনীয় কাজ যথাযথভাবে করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন—সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ২৩ মার্চ ২০২৬

ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও ভারতে আশ্রয় নেওয়া আসামিদের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও এ মামলার আসামিরা ভারতে আশ্রয় নিয়েছে—এ বিষয়েও উদ্যোগ নেবে সরকার।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি।

মন্ত্রী বলেন, ‘২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের একজন যুদ্ধা ছিলেন শহীদ ওসমান হাদী। আমরা সরকার গঠনের আগে থেকেই তার হত্যাকাণ্ডের বিষয়ে বলেছি। তার হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে।’

তিনি আরও বলেন, ‘তার হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। সে বিষয়েও সরকার উদ্যোগ নেবে। সব হত্যাকাণ্ডের যাতে বিচার হয়, সে ব্যাপারে আমাদের সরকার ব্যবস্থা নেবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ প্রসঙ্গে অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা, স্মৃতি সংরক্ষণ করাসহ মন্ত্রণালয়ের অধীনে যা যা রয়েছে, তার সব প্রয়োজনীয় কাজ যথাযথভাবে করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন—সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা প্রমুখ।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত