বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৪ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এ সময় গাজা বহনের পিকআপটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. মানজারুল ইসলাম সিকদার (৩৭) পিরোজপুর জেলা সদরের চালিতাখালী এলাকার হাসেম সিকদারের ছেলে।
কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খুলনা র্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপসহ মানজারুলকে আটক করে। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে মোট ৬৪ কেজি গাজা উদ্ধার করা হয়।
পরে গাজা ও পিকআপসহ তাকে কচুয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র্যাব-৬-এর পরিদর্শক কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সোমবার মানজারুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার, ২৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন