সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

স্বাধীনতা দিবসে সরকা‌রের বিশেষ নির্দেশনা

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে সরকা‌রের বিশেষ নির্দেশনা

দরজায় কড়া নাড়ছে মহান স্বাধীনতা দিবস। লাল-সবুজের এই মহিমান্বিত দিনটির জন‌্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এখন চলছে সাজসাজ রব।

তথ্য অধিদপ্তর থেকে সোমবার (২৩ মার্চ) পাঠানো তিনটি পৃথক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এর সৌন্দর্য বর্ধনের জন‌্য ২৩ মার্চ থেকে শুরু করে আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পাশাপাশি ২৬ মার্চ ভোরে অ‌তি‌থি‌দের পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে।
​জাতীয় স্মৃতিসৌধের "পবিত্রতা ও সার্বিক গাম্ভীর্য" বজায় রাখার জন‌্য সরকার সর্বসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বিশেষ করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের সময় ওইখানের সুশোভিত ফুলের বাগান ও বৃক্ষরাজির যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জাতীয় এই স্থাপনার প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
​একই সাথে জাতীয় স্মৃতিসৌধগামী সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে কড়া নির্দেশনা জারি করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে কোনো ধরনের তোরণ নির্মাণ, পোস্টার লাগানো কিংবা ব্যানার ও ফেস্টুন টাঙানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তথ্যবিবরণীর মাধ্যমে সরকার এই মহান জাতীয় দিবসের ভাবগাম্ভীর্য রক্ষায় দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। ২৬ মার্চ সূর্যোদয়ের পর আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের মূল ফটক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে জাতি একযোগে বীর শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ২৩ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে সরকা‌রের বিশেষ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত