সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা: ১০ ঘণ্টায় ৭ দফায় ক্ষেপণাস্ত্র বর্ষণ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬

ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা: ১০ ঘণ্টায় ৭ দফায় ক্ষেপণাস্ত্র বর্ষণ

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে ১০ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইসরায়েলের অভ্যন্তরে ৭ দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত মধ্যরাত থেকে শুরু হওয়া তেহরানের এই বিধ্বংসী হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের তেল আবিবসহ গুরুত্বপূর্ণ শহরগুলো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ৭ দফার এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির সর্বশেষ লক্ষ্য ছিল পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ ডিমোনা শহর। এছাড়া তেল আবিবের কেন্দ্রস্থলেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেল আবিব থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারদিকে আগুন ও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। হামলার পরপরই আইডিএফের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু করেছে।

ইরানের এই হামলার জবাবে বসে নেই ইসরায়েলও। গত রাত থেকে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত ইরানের তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে, ইরানের এই দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের মোড়কে নতুন ও ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা: ১০ ঘণ্টায় ৭ দফায় ক্ষেপণাস্ত্র বর্ষণ

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে ১০ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইসরায়েলের অভ্যন্তরে ৭ দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত মধ্যরাত থেকে শুরু হওয়া তেহরানের এই বিধ্বংসী হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের তেল আবিবসহ গুরুত্বপূর্ণ শহরগুলো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ৭ দফার এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির সর্বশেষ লক্ষ্য ছিল পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ ডিমোনা শহর। এছাড়া তেল আবিবের কেন্দ্রস্থলেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেল আবিব থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারদিকে আগুন ও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। হামলার পরপরই আইডিএফের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু করেছে।

ইরানের এই হামলার জবাবে বসে নেই ইসরায়েলও। গত রাত থেকে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত ইরানের তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে, ইরানের এই দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের মোড়কে নতুন ও ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত