সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইরানের অভয়ে লাভ নেই

দু’মাসে হরমুজ পাড়ি দেবে না বাংলাদেশের কোনো জাহাজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

দু’মাসে হরমুজ পাড়ি দেবে না বাংলাদেশের কোনো জাহাজ
আগামী দুই মাসের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার মতো কোনো জাহাজ বাংলাদেশ ভাড়া করেনি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভয় দিয়ে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও বাংলাদেশসহ ৫ দেশের নিরাপদ পারাপার নিশ্চিত করছে তাদের সশস্ত্র বাহিনী। 

বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৬ মার্চ) ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাক্ষাৎকার দিয়েছেন। তাতে বলেছেন, মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের যাতায়াতের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়নি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাহাজ চলাচলের বিষয়ে কোনো নির্দেশনা এসেছে কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা স্পষ্ট করেন, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা জারি করা হয়নি। তিনি বলেন, ‘আমরা শত্রু দেশ নই। তাই আমাদের জাহাজ চলাচল বন্ধ করার প্রশ্নই আসে না।’

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, আগামী দুই মাসের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার মতো কোনো জাহাজ বাংলাদেশ ভাড়া করেনি।অর্থাৎ বাণিজ্যিক বা অন্য কোনো প্রয়োজনে আগামী দুই মাসে এই পথ ব্যবহার করে বাংলাদেশি পতাকাবাহী বা ভাড়াকৃত কোনো জাহাজ চলাচলের পরিকল্পনা নেই।

ফলে হরমুজ প্রণালি ব্যবহার বিষয়ে ইরান যে অভয় দিয়েছে তাতে কোনো লাভ হবে না বাংলাদেশের। আগামী দুই মাসে কোনো বাংলাদেশের ভাড়া করা বা পণ্যবাহী কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করবে না।

উল্লেখ্য, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রণালি বিশ্বের তেল সরবরাহের একটি প্রধান পথ। যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাহাজ চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দু’মাসে হরমুজ পাড়ি দেবে না বাংলাদেশের কোনো জাহাজ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত