সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বাস দুর্ঘটনা: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

বাস দুর্ঘটনা: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়,  স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা হচ্ছে। বাহিরে কোথাও লাশ ভেসে গিয়েছে কিনা। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্যই আশপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে, গত ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বাস দুর্ঘটনা: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়,  স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা হচ্ছে। বাহিরে কোথাও লাশ ভেসে গিয়েছে কিনা। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্যই আশপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে, গত ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত