সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত: কোম শহরে যৌথ অভিযানে নিহত ৬

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত: কোম শহরে যৌথ অভিযানে নিহত ৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে। একদিকে ইরান যেমন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে ইরান ও লেবাননজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর বিমান হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের একাধিক শহরে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইসরায়েল ছাড়াও হামলার ব্যাপ্তি বাড়িয়েছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার ফলে ওইসব অঞ্চলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান তীব্রতর হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পবিত্র নগরী কোম-এ তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো যৌথ বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।

এছাড়া ইরানের ইসফাহান প্রদেশে একটি কারখানায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কেবল ইরান নয়, লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননেও আগ্রাসন অব্যাহত রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সম্মিলিত সামরিক অভিযানে ইরান ও লেবানন মিলিয়ে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত: কোম শহরে যৌথ অভিযানে নিহত ৬

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে। একদিকে ইরান যেমন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে ইরান ও লেবাননজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর বিমান হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের একাধিক শহরে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইসরায়েল ছাড়াও হামলার ব্যাপ্তি বাড়িয়েছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার ফলে ওইসব অঞ্চলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান তীব্রতর হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পবিত্র নগরী কোম-এ তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো যৌথ বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।

এছাড়া ইরানের ইসফাহান প্রদেশে একটি কারখানায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কেবল ইরান নয়, লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননেও আগ্রাসন অব্যাহত রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সম্মিলিত সামরিক অভিযানে ইরান ও লেবানন মিলিয়ে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত