সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গাইবান্ধায় সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ ও পালানাট্য উৎসব

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

গাইবান্ধায় সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ ও পালানাট্য উৎসব
উৎসবে আগত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আয়োজকেরা। ছবি : সংবাদ

গাইবান্ধার দারিয়াপুর সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দারিয়াপুর হাটখোলা মাঠে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা ও লালন শিল্পী লামিয়া ঐশ্বর্য।

নাট্যকর্মী জুলফিকার চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

উৎসবের বিভিন্ন পর্বে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। তিন দিনের এই আয়োজনে ছিল আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং ঐতিহ্যবাহী পালানাট্য পরিবেশনা।

আয়োজকেরা জানান, লোকজ সংস্কৃতি ও পালানাট্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ ও পালানাট্য উৎসব

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার দারিয়াপুর সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দারিয়াপুর হাটখোলা মাঠে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা ও লালন শিল্পী লামিয়া ঐশ্বর্য।

নাট্যকর্মী জুলফিকার চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

উৎসবের বিভিন্ন পর্বে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। তিন দিনের এই আয়োজনে ছিল আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং ঐতিহ্যবাহী পালানাট্য পরিবেশনা।

আয়োজকেরা জানান, লোকজ সংস্কৃতি ও পালানাট্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত