সংবাদ

বৈশাখ আসতেই বাজারে ইলিশের দাম আকাশচুম্বী

জাবির আহম্মেদ জিহাদ
জাবির আহম্মেদ জিহাদ মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

বৈশাখ আসতেই বাজারে ইলিশের দাম আকাশচুম্বী

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবের সমান্তরালে যেন জড়িয়ে আছে ইলিশের স্বাদ। তবে ক্যালেন্ডারের পাতায় বৈশাখ আসার আগেই উত্তাপ ছড়াচ্ছে রূপালি ইলিশের বাজার। এমনটাই দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে।

রাজধানীর মালিবাগ ও রামপুরা বাজারগুলোতে সরেজমিনে দেখা গেছে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রিয় এই মাছ। ব্যবসায়ীরা বলছেন, আড়তে সরবরাহ কম আর উৎসবের বাড়তি চাহিদাই দাম বাড়ার মূল কারণ।

বাজারে গিয়ে দেখা যায়, আকারের ওপর ভিত্তি করে ইলিশের দাম রাখা হচ্ছে কয়েক গুণ। ৫০০ গ্রামের কম ওজনের ছোট ইলিশও এখন বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়। একটু ভালো মানের ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ থেকে আড়াই হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের দাম ছাড়িয়ে গেছে ৩ হাজার টাকার ঘর।

তবে ব্যবসায়ীরা জানান, বৈশাখের আমেজ শুরু হলেও এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। মূলত উৎসবের তিন দিন আগে থেকেই জমজমাট হবে কেনাবেচা। তবে এবার দাম অনেক বেশি হওয়ায় বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা।

এদিকে, ক্রেতারা বলছেন, "চাহিদা আর জোগানের এই অসম লড়াইয়ে পহেলা বৈশাখের ইলিশ এখন শুধুই শৌখিনতার নাম।"

এদিকে, ফারজানা নামক এক ক্রেতার ইলিশ কিনতে এসে ছোটবেলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বৈশাখে যেভাবেই হোক ইলিশ খেতেই হবে। এটাই বৈশিষ্ট।” 

অনেকে আবার আক্ষেপ করেন, এবারের ইলিশের দাম বেশি। কম হলে সবাই নিতে পারবে । এবার অনেকে বেশি দাম দিয়ে ইলিশ কিনে খাওয়ার চেয়ে শুটকি দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের করবেন অনেকে এ অভিব্যক্তিও ছিলো অনেকের। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বৈশাখ আসতেই বাজারে ইলিশের দাম আকাশচুম্বী

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত