সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০টি সাঁওতাল পরিবারের মাঝে শুকর বিতরণ করছেন অতিথিরা। ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে শুকর বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা গ্রামে সুবিধাবঞ্চিত ২০টি সাঁওতাল পরিবারের মাঝে এসব শুকর তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘অবলম্বন’-এর আয়োজনে এবং ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়।

মূলত ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিল প্রমোটিং আর্টিজানাল ডাইভারসিটি এনহ্যান্সিং লাইভলিহুড’ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়েছে।

শুকর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রজেক্ট অফিসার রেশমা পারভিন, অবলম্বনের কর্মী মৌসুমী আকতার, শিক্ষক আহাদুজ্জামান রিমু, আদিবাসী নেত্রী সাবিনা টুডু, ললিতা মুর্মু ও অঞ্জনা সরেন প্রমুখ।

বক্তারা বলেন, ভূমি বেদখল, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বনভূমি ধ্বংস এবং শিক্ষা ও উদ্যোগে পিছিয়ে থাকা সাঁওতালদের অর্থনৈতিক সংকটের মূল কারণ।

এ ছাড়া মহাজনদের ঋণ, ভূমিহীনতা এবং প্রচলিত জীবনধারার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় তারা চরম দারিদ্র্য ও প্রান্তিকতার শিকার হচ্ছেন। শুকর পালনের মধ্য দিয়ে এই পরিবারগুলোর জীবনমান ও অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত