সংবাদ

তারেক রহমান সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন : নৌপ্রতিমন্ত্রী

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

তারেক রহমান সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন : নৌপ্রতিমন্ত্রী
নোয়াখালীর হাতিয়ার নলচিরা ফেরিঘাট পরিদর্শন শেষে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।। ছবি : সংবাদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘তারেক রহমান সকল এলাকার সকল মতের সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

হাতিয়ার মানুষের যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ ও সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে রাজীব আহসান বলেন, ‘আমরা স্ব-উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত-নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্গম ও উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজীব আহসান জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহার আগেই এই রুটে একটি নতুন ফেরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার সহজ হবে এবং দীর্ঘ লাইনের সমস্যা কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তারেক রহমান সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন : নৌপ্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘তারেক রহমান সকল এলাকার সকল মতের সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

হাতিয়ার মানুষের যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ ও সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে রাজীব আহসান বলেন, ‘আমরা স্ব-উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত-নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্গম ও উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজীব আহসান জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহার আগেই এই রুটে একটি নতুন ফেরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার সহজ হবে এবং দীর্ঘ লাইনের সমস্যা কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত