সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রকৃত জেলেরা যেন উপকৃত হন, সেভাবেই জলমহাল আইন হবে : ভূমিমন্ত্রী

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

প্রকৃত জেলেরা যেন উপকৃত হন, সেভাবেই জলমহাল আইন হবে : ভূমিমন্ত্রী
জলমহাল আইন নিয়ে আয়োজিত কর্মশালায় উপস্থিত ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরা। ছবি : সংবাদ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘যাঁরা অতীতে সাধারণ মানুষের আহার কেড়ে নিয়েছিলেন এবং প্রকৃত জেলেদের নানাভাবে বঞ্চিত করেছিলেন, তাদের দিন শেষ। ভিন্ন পেশার বড় বড় টাকাওয়ালারা প্রভাব খাটিয়ে জলমহাল ইজারা নেওয়ার যে সংস্কৃতি গড়ে তুলেছিলেন, আমরা তার অবসান চাই। সরকার চায় প্রকৃত মৎস্যজীবীরাই জলমহালের মালিকানা পাক।’

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের একদম কাছে এসে তাদের মতামতের ভিত্তিতেই আমরা এই আইনটি চূড়ান্ত করতে চাই। আমরা একটি খসড়া প্রণয়ন করেছি, তবে এর বাইরেও আপনাদের পরামর্শ নিয়ে একটি সুন্দর ও কার্যকর নীতিমালা তৈরি করাই আমাদের লক্ষ্য।’

ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমি সংস্কার আপিল বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী ও সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা প্রকৃত জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং নতুন আইনের বিষয়ে মতামত প্রদান করেন।

কর্মশালা শেষে মন্ত্রী সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

প্রকৃত জেলেরা যেন উপকৃত হন, সেভাবেই জলমহাল আইন হবে : ভূমিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত