সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

হাম: ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

হাম: ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং এ রোগের লক্ষণ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে বাকি চারজন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শ‌নিবার পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঢাকার হাসপাতালে দুইজন এবং জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে সর্বোচ্চ দুইজন মারা গেছেন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে; আর ঢাকায় মারা গেছেন ৩৮ জন।
সর্ব‌শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন হাম আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭৮৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ৬ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া এ সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬৫৪ জন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

হাম: ২৪ ঘন্টায় আরও ৬ মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং এ রোগের লক্ষণ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে বাকি চারজন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শ‌নিবার পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঢাকার হাসপাতালে দুইজন এবং জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে সর্বোচ্চ দুইজন মারা গেছেন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে; আর ঢাকায় মারা গেছেন ৩৮ জন।
সর্ব‌শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন হাম আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭৮৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ৬ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া এ সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬৫৪ জন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত