সংবাদ

রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : সংবাদ

মানিকগঞ্জে বজলুর রহমান খান (রাবিল) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ২৭ মার্চ মানিকগঞ্জ পৌর এলাকার নতুন বস্তি এলাকায় বজলুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত ব্যক্তি অত্যন্ত নিরীহ ছিলেন দাবি করে তারা বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার। এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, আইনজীবী সাইফ উদ্দিন আহমেদ ফিরোজ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়ছার প্রমুখ।

বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডে একটি পরিবার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতের স্ত্রী ও সন্তানেরা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এর আগে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জে বজলুর রহমান খান (রাবিল) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ২৭ মার্চ মানিকগঞ্জ পৌর এলাকার নতুন বস্তি এলাকায় বজলুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত ব্যক্তি অত্যন্ত নিরীহ ছিলেন দাবি করে তারা বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার। এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, আইনজীবী সাইফ উদ্দিন আহমেদ ফিরোজ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়ছার প্রমুখ।

বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডে একটি পরিবার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতের স্ত্রী ও সন্তানেরা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এর আগে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত