হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় টিকা পাবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী,
আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, আপাতত
সেই ৩০টি উপজেলাকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য
এলাকাতেও এই কর্মসূচি সম্প্রসারিত হবে।
যে ৩০ উপজেলায় মিলছে টিকা
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিশু আগে হামের টিকা
দিয়ে থাকলেও এই ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে পারবে। তবে বর্তমানে অসুস্থ শিশুদের এই
টিকা দেওয়া হবে না। যারা ইতিমধ্যে হামে আক্রান্ত হয়েছে, তাদের সুস্থতার জন্য ভিটামিন
‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
হামের ছড়িয়ে পড়া রোধে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের
টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন