সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

তেলের মজুতদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

তেলের মজুতদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী
ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে তেলের মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ছবি : সংবাদ

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, তেলের দাম বাড়ানো হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, তবে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরধলহরাচন্দ্র গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এক শ্রেণির মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করছে। একই মোটরসাইকেল বা গাড়ি নিয়ে দিনে কয়েকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে ড্রামে ভরে রাখা হচ্ছে। আমরা এতদিন নমনীয় ছিলাম। কিন্তু প্রয়োজন হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

দলের নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, মজুতদারিতে যদি বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে, তবে সবার আগে তাকে গ্রেপ্তার করতে হবে। কেউ তার পক্ষে তদ্বির করতে এলে তাকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি।

‘জুলাই সনদ’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ থাকা না থাকার ওপর গণভোটের ফলাফল নির্ভর করে না। এটি একটি স্বতন্ত্র ও স্বকীয় বিষয়। সংবিধান সংশোধনের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন করা হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, এর কোনোটিই বাতিল হয়নি। যাচাই-বাছাই শেষে নতুন বিল নিয়ে এগুলো আবার কার্যকর করা হবে।

কৃষকদের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সরকার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শৈলকুপাসহ দেশের ১১টি স্থানে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। এ ছাড়া দ্রুতই ব্যাপক হারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে আসবেন। ওই দিন তাকে যথাযথভাবে অভ্যর্থনা জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ, জেলা পরিষদ প্রশাসক আবদুল মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

তেলের মজুতদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত