সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৈসাবি উৎসব ঘিরে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

বৈসাবি উৎসব ঘিরে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা
বৈসাবি উৎসব নির্বিঘ্ন করতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংবাদ

পাহাড়ে আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন বাহিনীর মধ্যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় তিনি পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, উৎসব যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে জন্য নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

সমন্বয় সভায় খাগড়াছড়ি পুলিশ, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন বৈসাবি উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

বৈসাবি উৎসব ঘিরে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

পাহাড়ে আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন বাহিনীর মধ্যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় তিনি পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, উৎসব যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে জন্য নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

সমন্বয় সভায় খাগড়াছড়ি পুলিশ, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন বৈসাবি উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত