বর্তমান প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, ‘অর্থনীতির যে অবস্থা পেয়েছে সরকার, তা কাটিয়ে উঠতে পারলেই এলডিসি নিয়ে ভাবা হবে।
রোববার (৫ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অন বাংলাদেশস গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অস্থিরতা কাটাতে সরকার কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, পড়েছে সারা বিশ্বে। যুদ্ধ শুরুর কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করছে সরকার।
অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি ঋণ পরিশোধের ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আগামীতে কস্ট অব ফাইন্যান্সিং মাথায় রেখে দেশের ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে হবে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব কখন এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যেতে পারব।’
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণসহ নির্বাচনি ইশতেহারের কিছু কাজ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে সরকার। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্যাপাসিটি বিল্ডিং হলে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন