সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ভাগ্নেও

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ভাগ্নেও
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে ধানের জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় তিনি একটি সেচ পাম্পের ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে পাশের জমিতে থাকা ভাগনে নুর আলম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষকেরা তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই কৃষকের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ভাগ্নেও

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে ধানের জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় তিনি একটি সেচ পাম্পের ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে পাশের জমিতে থাকা ভাগনে নুর আলম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষকেরা তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই কৃষকের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত