বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোডে সড়ক অবরোধ করে আন্দোলনে নামা নাসা মেইনল্যান্ড কারখানার প্রায় এক হাজার পোশাক শ্রমিক শ্রমমন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।
শ্রমমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ ও বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।’
মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা রয়েছে। তবে এমন সমাধান বের করা হবে, যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন। মালিকপক্ষ স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনদুর্ভোগ লাঘবে রাস্তা ছেড়ে দিন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।আপনাদের পক্ষ থেকেও সহযোগিতা কামনা করছি।’
আলোচনায় নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা দুরূহ হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম। আর ‘আর্নড লিভ’-এর টাকা পরিশোধে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানটি।
শ্রমমন্ত্রীর আশ্বাস ও আগামীকালের সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন