সংবাদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সংসদ সদস্য হিসেবে যারা মনোনয়ন পাননি তারা জেলা প্রশাসক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

সংসদ সদস্য হিসেবে যারা মনোনয়ন পাননি তারা জেলা প্রশাসক

জাতীয় নির্বাচনের যে সকল নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সে সকল ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

শ‌নিবার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ সব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবেনা বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে।

দলীয় লোক ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকতে হ‌বে বলেও জানান প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংসদ সদস্য হিসেবে যারা মনোনয়ন পাননি তারা জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় নির্বাচনের যে সকল নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সে সকল ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

শ‌নিবার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ সব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবেনা বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে।

দলীয় লোক ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকতে হ‌বে বলেও জানান প্রতিমন্ত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত