সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

 সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভা শেষে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের বণ্টন হবে নিম্নরূপ:

  • বিএনপি জোট: ৩৬টি আসন।
  • জামায়াত নেতৃত্বাধীন জোট: ১৩টি আসন।
  • স্বতন্ত্র: ১টি আসন। সচিব জানান, স্বতন্ত্র সংসদ সদস্যরা যদি এককভাবে কাউকে সমর্থন না দেন, তবে ওই একটি আসনও ক্ষমতাসীন জোটের ভাগেই যুক্ত হবে।

ইভিএম ব্যবহার প্রসঙ্গে সচিব পরিষ্কার জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। বর্তমানে তিনটি পৃথক প্রতিষ্ঠান ইভিএম নিয়ে কারিগরি পর্যালোচনা করছে। তাদের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সচিব আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এ পর্যন্ত মোট ৫০টি মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী মালামাল সংরক্ষণ করা হবে। এছাড়া, ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও ৪ আসনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনের বিষয়ে ইসি জানিয়েছে, সেখানকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে। জাতীয় নির্বাচনের মতোই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে কমিশন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত