সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাকরণ কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের পেছনে অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত রয়েছে। এই প্রক্রিয়ায় জড়িত থাকার দায়ভার চাপিয়ে ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজের ফেসবুক প্রোফাইলে নোটিশের বিষয়টি নিশ্চিত করে লিখেন, "হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।"

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাকরণ কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের পেছনে অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত রয়েছে। এই প্রক্রিয়ায় জড়িত থাকার দায়ভার চাপিয়ে ড. ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজের ফেসবুক প্রোফাইলে নোটিশের বিষয়টি নিশ্চিত করে লিখেন, "হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।"

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত