দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন
ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না। তাই স্বাস্থ্যবিধি মেনে সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই
মন্ত্রণালয় অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, "স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই কাজ করছি।"
ববি হাজ্জাজ আরও জানান, আগামী জুন-জুলাই মাস নাগাদ শিক্ষা
ক্ষেত্রে বেশ কিছু নতুন ও যুগোপকারী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার। মূলত সেই পরিকল্পনাগুলোর
মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়ের বর্তমান অবস্থা যাচাই করতেই তিনি এই ঝটিকা পরিদর্শনে
নেমেছেন। প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারের ওপর সরকার বিশেষ জোর দিচ্ছে বলেও
তিনি উল্লেখ করেন।
সম্প্রতি হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য
সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন
যে, সরাসরি ক্লাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরিস্থিতির অবনতি
হলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপাতত নিয়মিত স্কুল চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন শিক্ষাক্রম
ও উন্নয়ন প্রকল্পের কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন