বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ উদঘাটনে বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলের প্রস্তুতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী
সরকারের সময় হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি কেমন ছিল, তা খতিয়ে দেখলেই বর্তমান পরিস্থিতির
কারণ বেরিয়ে আসবে। তিনি প্রশ্ন তোলেন, সেই সময়ে হামের পর্যাপ্ত ভ্যাকসিন কেনা হয়েছিল
কি না বা এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না তা খতিয়ে দেখা জরুরি।
সেমিনারে মন্ত্রী নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে
বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "জনগণের
পাহাড়সম প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা
প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।"
নারী ও শিশু অধিকার নিশ্চিতে দেশে পর্যাপ্ত আইন থাকলেও তার
যথাযথ প্রয়োগের অভাব রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, শুধু আইনের ওপর নির্ভর
না করে এসব সমস্যা দূর করতে রাষ্ট্রের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে উপস্থিত অন্যান্য অতিথিরাও নারীর অধিকার রক্ষায়
সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন