সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ছেঁড়া জুতা পায়ে ভাইরাল সালমান, আসল রহস্য ফাঁস হতেই তোলপাড়

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

ছেঁড়া জুতা পায়ে ভাইরাল সালমান, আসল রহস্য ফাঁস হতেই তোলপাড়

  • দামী ঘড়ি আর সিগনেচার ব্রেসলেট থাকলেও সবার নজর কাড়ল ভাইজানের ফাটা জুতা
  • যার আকাশচুম্বী দাম জানলে চমকে উঠবেন যে কেউ

বলিউডেরসুলতানসালমান খান মানেই নতুন কোনো চমক। পর্দারদাবাংইমেজ হোক কিংবা হাতের সেই বিশেষ নীল পাথরের ব্রেসলেটতার প্রতিটি স্টাইল ভক্তদের কাছে আইকনিক। তবে এবার কোনো দামী পোশাক বা লাক্সারি কার নয়, বরং সালমানের পায়ের এক জোড়াফাটা জুতানিয়ে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে বডিগার্ড শেরার সঙ্গে দেখা যায় এই মেগাস্টারকে। পরনে ছিল ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট কালো প্যান্ট। চোখে সানগ্লাস আর হাতে দামী ঘড়ি থাকলেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তার পায়ের অদ্ভুত দর্শন এক জোড়া জুতা, যা দেখে মনে হতে পারে সেটি পুরনো কিংবা কোনোভাবে ছিঁড়ে গেছে।

মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা জল্পনা। নেটিজেনদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কেউ মন্তব্য করেছেন, “এবার বুঝি ফাটা জুতোর ট্রেন্ড শুরু হবে!” আবার কেউ লিখেছেন, “ভাইয়ের স্টাইলই আলাদা, সাধারণ মানুষের বোঝার বাইরে।এমনকি অনেকে রসিকতা করে বলেছেন, “ভাইজানের জুতার অবস্থা দেখে তো কাঁদতেই ইচ্ছে করছে!” তবে এই সমালোচনার মাঝেই বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য।

সালমান যে জুতা পরেছিলেন সেটি মোটেও সাধারণ কোনো ছেঁড়া জুতা নয়। এটি বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ডব্যালেনসিয়াগা বিশেষডিস্ট্রেসড লেদার কাউবয় বুটস বর্তমান ফ্যাশন ট্রেন্ড মেনে এই জুতাটি ইচ্ছাকৃতভাবেই এমনছেঁড়াবাপুরনোলুকে তৈরি করা হয়েছে। ফ্যাশন বোদ্ধাদের মতে, আন্তর্জাতিক বাজারে এই জুতার দাম প্রায় লাখ ২০ হাজার থেকে লাখ ৫০ হাজার রুপির মধ্যে।

ব্যক্তিগত জীবনের এই আলোচনা ছাপিয়ে সালমান এখন ব্যস্ত তার আসন্ন প্রজেক্ট নিয়ে। তার অভিনীত নতুন সিনেমামাতৃভূমি কাজ প্রায় শেষ পর্যায়ে, যা আগেব্যাটেল অফ গলওয়াননামে পরিচিত ছিল।

এছাড়া খুব শিগগিরই দক্ষিণী নির্মাতা ভামশি পেডিপল্লির পরিচালনায় একটি বিগ বাজেটের অ্যাকশন সিনেমায় তাকে দেখা যাবে। দিল রাজুর প্রযোজনায় এই সিনেমায় সালমানের বিপরীতে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার অভিনয়ের গুঞ্জন এখন টিনসেল টাউনে তুঙ্গে। সব মিলিয়ে স্টাইল আর ক্যারিয়ারদুইয়েই আবারও আলোচনার শীর্ষে ভাইজান।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ছেঁড়া জুতা পায়ে ভাইরাল সালমান, আসল রহস্য ফাঁস হতেই তোলপাড়

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত