সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ডা. এফ এম সিদ্দিকী

চিকিৎসা ও গবেষণায় বিএমইউকে বিশ্বমানের রোল মডেল করার ঘোষণা

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম

চিকিৎসা ও গবেষণায় বিএমইউকে বিশ্বমানের রোল মডেল করার ঘোষণা

  • বিএমইউ-তে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে চিকিৎসাখাতে নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর নবনিযুক্ত উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী চিকিৎসা শিক্ষা সেবায় প্রতিষ্ঠানটিকে একটি অনন্য রোল মডেলে পরিণত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি শিক্ষক সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এই আশাবাদ ব্যক্ত করেন। ডা. সিদ্দিকী তার বক্তব্যে উচ্চতর মেডিক্যাল শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "বিএমইউ-কে এমন এক অবস্থানে নিয়ে যেতে চাই যেখানে উচ্চতর শিক্ষা রোগীদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা হবে সমার্থক।"

উপাচার্য তার দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেইজমেন্টে স্থাপিত দেশের প্রথম অত্যাধুনিক এআই ভিত্তিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রযুক্তির ব্যবহার রোগীদের সেবা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, " ধরনের আধুনিক রোবটিক সেন্টার দেশের পুনর্বাসন চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে চীনের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই সেন্টারে ২২টি এআই নির্ভর রোবটসহ মোট ৬২টি আধুনিক যন্ত্রপাতি রয়েছে যা স্ট্রোক স্নায়বিক রোগীদের পুনর্বাসনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর ডা. মো. আবুল কালাম আজাদ, ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ ডা. নাহরীন আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নিজের প্রথম কর্মদিবসে ড্যাব নেতাদের সাথে মতবিনিময়কালে উপাচার্য সুপার স্পেশালাইজড হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু এবং আইসিইউ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিএমইউ-কে আন্তর্জাতিক মানের একটি চিকিৎসাকেন্দ্রে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

চিকিৎসা ও গবেষণায় বিএমইউকে বিশ্বমানের রোল মডেল করার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত