আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক।
পণ্য আমদানির ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক করতে ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমের সঙ্গে ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্সটিএমএস)’ এর আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার থেকে এ কার্যক্রমের পাইলটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ আন্তঃসংযোগ কার্যক্রম উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতোদিন ব্যাংক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েস কাস্টমস কর্তৃপক্ষের কাছে হার্ড কপি আকারে জমা দিতে হতো। ফলে সময়ক্ষেপণ ও প্রশাসনিক জটিলতা তৈরি হতো। নতুন এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এফএক্সটিএমএস থেকে কমার্শিয়াল ইনভয়েসের তথ্য সরাসরি রিয়েল টাইমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পাঠানো হবে। এতে কাস্টমস অফিসে গিয়ে কাগজ জমা দেওয়ার প্রয়োজনীয়তা থাকবে না।
এই আন্তঃসংযোগের ফলে একাধিক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এনবিআর। এর মধ্যে রয়েছে কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়ার সম্পূর্ণ ডিজিটালাইজেশন, কাগজপত্রের ওপর নির্ভরতা কমে আসা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং রাজস্ব ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া। পাশাপাশি আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
এছাড়া ট্রেডভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে পণ্যের মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে যা ভবিষ্যতে বাণিজ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।
এনবিআর জানিয়েছে, পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে কমার্শিয়াল ইনভয়েস সংযোজন বাধ্যতামূলক করা হবে। সংশ্লিষ্ট সব বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগকে কাস্টমস ব্যবস্থায় ‘পেপারলেস কাস্টমস’ চালুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে নতুন গতি আনবে এবং কাস্টমস ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়তা করবে।
উল্লেখ্য, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ও ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্সটিএমএস) হলো দেশের আমদানি-রপ্তানি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এখানে কাস্টমসের পণ্য ছাড় ও কাগজপত্র যাচাই অনলাইনে সম্পন্ন হয়। আর এফএক্সটিএমএস বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে এবং এর মাধ্যমে বিদেশি মুদ্রায় সব লেনদেন পর্যবেক্ষণ করা হয়। এই দুই সিস্টেম একসাথে কাজ করলে বাণিজ্য প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হয়।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন