দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলো সামরিক নেতৃত্বের অভিজ্ঞতা।
মঙ্গলবার ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান স্বতন্ত্র পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এর আগে গত ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করতে তার এই নিয়োগ অনুমোদন দেয়।
নবনির্বাচিত এই পরিচালককে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে তার কর্মজীবনের বিশদ বিবরণ তুলে ধরেন।
১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বর্তমানে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০২২ ও ২০২৩-২৪ মেয়াদেও দুটি পদাতিক ব্রিগেডে নেতৃত্ব দিয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা ডিএসই’র প্রশাসনিক কাঠামোতে নতুন মাত্রা যোগ করবে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিচালনা পর্ষদের সভায় তার শিক্ষাগত ও প্রশিক্ষণলব্ধ যোগ্যতার প্রশংসা করে জানানো হয়, তিনি কেবল মাঠপর্যায়েই নন, বরং প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও সমান পারদর্শী। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করা এই কর্মকর্তা চীন ও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ওয়ার কলেজ থেকে উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্ট ও সিরিয়ায় তিন মেয়াদে দায়িত্ব পালন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক এই কর্মকর্তা ডিএসই’র পর্ষদে যুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন