সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল

সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

  • মে মাসের ১২ তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন
  • রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব মঈন উদ্দীন খান

নির্বাচন কমিশন অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামী ২১ এপ্রিলের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ২২ ২৩ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।

সচিব জানান, এই নির্বাচন পরিচালনার জন্য ইসির যুগ্ম-সচিব মো. মঈন উদ্দীন খানকে রিটার্নিং কর্মকর্তা এবং উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তফসিল ঘোষণার সময় সচিব বলেন, "ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; বাছাই ২২ এপ্রিল ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোট হবে ১২ মে।"

দেশের প্রচলিত আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। এবারের সংসদের আসন বিন্যাস অনুযায়ী বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র জোট ১টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে।

সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই মূলত এই সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হন। তবে সাধারণত দলগুলো তাদের নির্ধারিত আসনের বিপরীতে একক প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে, যার ফলে অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং আনুষ্ঠানিক ভোটের আর প্রয়োজন পড়ে না। নির্বাচন কমিশন সচিবালয় এখন এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত