সংবাদ

৫০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন পায়রা সেতুর টোল সংগ্রাহক

 প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম

৫০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন পায়রা সেতুর টোল সংগ্রাহক
ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর লেবুখালী টোল প্লাজায় ঘুষের বিনিময়ে অতিরিক্ত ওজনের (ওভারলোডেড) ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে এক টোল সংগ্রাহককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মীর নাম মো. নুরুজ্জামান। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’ এই সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাক চালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেন নুরুজ্জামান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুনরায় ওজন স্কেলে তোলেন। সেখানে দেখা যায়, ২২ টন পণ্য ধারণক্ষমতার ট্রাকটিতে অতিরিক্ত আরও ২২ টন ৭০০ কেজি মালামাল পরিবহন করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে টোল প্লাজা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাত সাড়ে নয়টার দিকে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

টোল প্লাজা কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত নুরুজ্জামানের বিরুদ্ধে এর আগেও ট্রাকচালকদের কাছ থেকে ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৫০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন পায়রা সেতুর টোল সংগ্রাহক

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর লেবুখালী টোল প্লাজায় ঘুষের বিনিময়ে অতিরিক্ত ওজনের (ওভারলোডেড) ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে এক টোল সংগ্রাহককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মীর নাম মো. নুরুজ্জামান। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’ এই সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাক চালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেন নুরুজ্জামান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুনরায় ওজন স্কেলে তোলেন। সেখানে দেখা যায়, ২২ টন পণ্য ধারণক্ষমতার ট্রাকটিতে অতিরিক্ত আরও ২২ টন ৭০০ কেজি মালামাল পরিবহন করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে টোল প্লাজা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাত সাড়ে নয়টার দিকে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

টোল প্লাজা কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত নুরুজ্জামানের বিরুদ্ধে এর আগেও ট্রাকচালকদের কাছ থেকে ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত