যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।
এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লেবাননে বিশ্বের বৃহত্তম এই ইসলামী সশস্ত্র গোষ্ঠীটি। গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
তারা আরও হুমকি দিয়েছে যে, লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি-মার্কিন আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে।
এর আগে, স্থানীয় সময় গতকাল বুধবার লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ধসে গেছে বহু ভবন। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
যুদ্ধবিরতি ঘোষনার মাত্র একদিনের মধ্যেই এই হামলা পাল্টা হামলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন