বৃষ্টির পরও অস্বাস্থ্যকর রয়েছে ঢাকার বায়ু। জানিয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
সংস্থাটি জানায়, বিশ্বের ১১৭ শহরের মধ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৫। বাতাসের এ মানকে অস্বাস্থ্যকর বলে ধরা হয়।
জানা যায়, এদিন বায়ুদূষণে শীর্ষে আছে ভিয়েতনামের হ্যানয়। এ নগরীর বায়ুর মান ১৭৬। আর ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি।
এদিকে, বায়ুদূষণে শীর্ষে আছে গুলশানের বে’জ এইজ ওয়াটার। এ এলাকার বায়ুমান ২৩৭। এরপর যথাক্রমে আছে গুলশান লেক পার্ক (১৯৫), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৭৮), বারিধারা পার্ক রোড (১৭৬), বারিধারা লেক সাইড (১৭৪), সাগুফতা (১৭৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬১) এবং পুরান ঢাকার বেচারাম দেউড়ী (১৫৪)।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন