সংবাদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন

‘বিএনপি পরিচয়ে’ প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম

‘বিএনপি পরিচয়ে’ প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে প্রথম দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান তথ্য জানান।

গত বুধবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে।  ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই হবে ২২ ২৩ এপ্রিল। ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ

সংসদে প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি তার মিত্ররা সংরক্ষিত নারী আসন পাবে ৩৬টি। জামায়াতের নেতৃত্বাধীন জোট ১৩ স্বতন্ত্র জোট ১টি আসন পাবে। দল জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে বিনাভোটে নির্বাচিত হবেন নারী আসনের একক প্রার্থীরা।

রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খান বলেছেন, প্রথম দিনে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থী বা প্রস্তাবক বা সমর্থক এসে মনোনয়নপত্র নিতে পারবেন।

তিনি বলেন, “অনেক আগ্রহী প্রার্থী নিজে এসেছে, অনেকে প্রার্থী বা দলের পক্ষ থেকে এসেছে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, যে কয়েকজন মনোনয়নপত্র নিয়েছেন তারা বিএনপির পরিচয়ে নিয়েছেন।

প্রথম দিনে মনোয়নপত্র নিলেন যারা

তফসিল ঘোষণার পরের দিন যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন: মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াসমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরীন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা), নিলুফার চৌধুরী মনি।

বিএনপির হয়ে মনোনয়ন পেতে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, তিনি সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য। তার বাবারও এটা ইচ্ছা ছিলো।

আইরীন মাহবুব বলেন, “বিএনপির হয়ে অনেক মামলা পরিচালনায় ভূমিকা রেখেছি। আশা করি, দলীয় মনোনয়ন পাব।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘বিএনপি পরিচয়ে’ প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত