সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শুক্রবার (১০ এপ্রিল) তিনি ঢাকায় পৌঁছান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসাধারণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।

সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শুক্রবার (১০ এপ্রিল) তিনি ঢাকায় পৌঁছান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসাধারণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।

সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত