সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজার বাংলাদেশি পণ্য

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজার বাংলাদেশি পণ্য

বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য। তিনি উল্লেখ করেন, সম্প্রতি স্বাক্ষরিত ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক। এই চুক্তির ফলে বাংলাদেশের সাত হাজারেরও বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইটি খাতের সক্ষমতার কথা তুলে ধরেন। বিশাল দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার জোরালো আহ্বান জানান তিনি।

সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশষজ্ঞরা।

  • JETRO ঢাকা: সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
  • Sumitomo Corporation: ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইউনিটের টিম লিডার শোতা পাকু বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এর আধুনিক ও বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরেন।
  • আইটি খাতের সম্ভাবনা: BJIT Inc.-এর প্রতিনিধি ইওতো সুজিদে বাংলাদেশের আইটি খাতের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং এই মেধাসম্পদকে বৈশ্বিক প্রয়োজনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

JETRO-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমোরার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো। সেমিনারের শেষ অংশে প্রশ্নোত্তর পর্বে জাপানি ব্যবসায়ীদের বিভিন্ন কৌতূহল ও প্রশ্নের উত্তর দেন জেট্রো প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা দুই দেশের আগামী দিনের বাণিজ্যিক সম্পর্কে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজার বাংলাদেশি পণ্য

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত