সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শিগগিরই হরমুজ প্রণালি সচল করার হুঁশিয়ারি ট্রাম্পের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

শিগগিরই হরমুজ প্রণালি সচল করার হুঁশিয়ারি ট্রাম্পের

শিগগিরই হরমুজ প্রণালি সচল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা প্রণালি খুলে দেবো, ইরানকে ছাড়াই হোক বা সাথে নিয়ে। এটি উন্মুক্ত হবেই। তিনি আরও বলেন, আমি মনে করি এটি খুব দ্রুতই খুলবে। আর যদি না হয়, তবে আমরা যেকোনও উপায়ে এর ইতি টানতে সক্ষম হবো।

হরমুজ প্রণালিতে ইরানকে টোল আদায়ের অনুমতি দেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না। এটি আন্তর্জাতিক জলসীমা। তবে ইরান সত্যিই টোল আদায় করছে কি না, তা তিনি এখনও যাচাই করেননি বলে স্পষ্ট করেন।

এর আগে, গত বুধবার যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রণালিটি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ইরান অধিকাংশ জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং টোল আদায় করছে, এমন খবরও তখন অস্বীকার করেছিল দেশটি। তবে গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে দেওয়া ধারাবাহিক হুমকিতে এটি স্পষ্ট হয়েছে যে, তেহরান প্রকৃতপক্ষে এই চ্যানেলে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শিগগিরই হরমুজ প্রণালি সচল করার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

শিগগিরই হরমুজ প্রণালি সচল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা প্রণালি খুলে দেবো, ইরানকে ছাড়াই হোক বা সাথে নিয়ে। এটি উন্মুক্ত হবেই। তিনি আরও বলেন, আমি মনে করি এটি খুব দ্রুতই খুলবে। আর যদি না হয়, তবে আমরা যেকোনও উপায়ে এর ইতি টানতে সক্ষম হবো।

হরমুজ প্রণালিতে ইরানকে টোল আদায়ের অনুমতি দেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না। এটি আন্তর্জাতিক জলসীমা। তবে ইরান সত্যিই টোল আদায় করছে কি না, তা তিনি এখনও যাচাই করেননি বলে স্পষ্ট করেন।

এর আগে, গত বুধবার যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রণালিটি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ইরান অধিকাংশ জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং টোল আদায় করছে, এমন খবরও তখন অস্বীকার করেছিল দেশটি। তবে গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে দেওয়া ধারাবাহিক হুমকিতে এটি স্পষ্ট হয়েছে যে, তেহরান প্রকৃতপক্ষে এই চ্যানেলে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত