যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবানন সীমান্তে সংঘাত থামছে না। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি ও আহতের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার রকেট হামলার সময় উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলি জরুরি সেবা সংস্থাগুলোর তথ্যমতে, সাফেদ শহরে একটি রকেট সরাসরি আঘাত হানলে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গালিলি অঞ্চলের বান্না ও দেইর আল-আসাদ এলাকায় রকেটের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
একই দিন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন হামলায় একজন ইসরায়েলি রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সামরিক মুখপাত্র।
গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই নতুন দফার সংঘাত শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর এর প্রতিশোধ হিসেবে রকেট নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ। যদিও সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই চুক্তি লেবানন সীমান্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল, যাতে ৩০০-এর বেশি মানুষ নিহত হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১,৮০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৬৩ জন শিশু রয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা লেবাননে হিজবুল্লাহর ৪,৩০০টিরও বেশি অবকাঠামো ধ্বংস করেছে এবং ১,৪০০-এর বেশি যোদ্ধাকে হত্যা করেছে।
বিপরীত দিকে, গত ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে চলা সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১২ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হিজবুল্লাহর রকেট হামলার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের দাবি অনুযায়ী, এই হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন