জেমস বন্ড। নামটাই পুরুষত্বের প্রতীক যেন। টাক্সেডো-পরা গোয়েন্দা, শীতল ভঙ্গিতে গাড়ি চালানো, মার্টিনি অর্ডার করা- এসব ধারণা বদলে দিতে চান হলিউডের প্রভাবশালী এক পরিচালক। তার মতে, পরবর্তী ‘বন্ড’ হতে পারেন সিডনি সুইনি।
ব্রিটিশ দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘দ্য হাউসমেইড’ ও ‘ব্রাইডসমেইডস’-এর মতো সিনেমার খ্যাতনামা পরিচালক পল ফেইগ। তিনি চান সিডনি সুইনি জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করুন।
ফেইগ বলেন, “আমি চাই সিডনি হোক পরবর্তী বন্ড। তাকে গোয়েন্দা চরিত্রে অসাধারণ হিসেবে দেখতে চাই।’ব্র্যান্ডিং বিশেষজ্ঞরা বলছেন, সিডনি সুইনির নাম জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া মানে শুধু গুঞ্জন নয়; এটি তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
রিপুটেশন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ রায়ান ম্যাককরমিক বলেন, “সিডনি সুইনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তিন বছর ধরে তিনি দাপটের সঙ্গে টিকে আছেন।
বরং বন্ড ফ্র্যাঞ্চাইজিই সুইনির থেকে বেশি উপকৃত হবে। তার ভূমিকা মূল দর্শকদের পাশাপাশি সাধারণ মানুষকেও টানবে- দেখতে চাইবে তিনি অভিনয়ে কতটা নতুনত্ব আনতে পারেন।”আরেক বিশেষজ্ঞ ডেভ কোয়াস্টের মতে, বন্ড গার্ল আর বন্ড হওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। “বন্ড গার্ল হিসেবে অভিনেত্রীরা প্রায়ই টাইপকাস্টের শিকার হন। কিন্তু বন্ডের ভূমিকা পুরো ক্যারিয়ারকেই নতুন সংজ্ঞা দেয়।”
কোয়াস্ট আরও বলেন, “এই গুঞ্জনের সবচেয়ে বড় দিক হলো এটি প্রমাণ করে, সিডনি সুইনি এখন শিল্পের শীর্ষ পর্যায়ে বিবেচিত হচ্ছেন। সম্প্রতি কিছু ইমেজ চ্যালেঞ্জের মুখে পড়লেও, বন্ডের মতো কিংবদন্তি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া তার গতিশীলতাকে আরও বাড়াবে।”
এদিকে, জেমস বন্ডের গুঞ্জনের অনেক আগে থেকেই নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন সিডনি সুইনি। গত জানুয়ারিতে লঞ্চ করেন নিজের লেঞ্জারি ব্র্যান্ড ‘সিরিন’। এর আগে অ্যামেরিকান ঈগলের জিন্স ক্যাম্পেইনে অংশ নিয়ে বাজারমূল্য বাড়িয়েছিলেন আনুমানিক ৪০ কোটি ডলার। স্টক দাম বেড়েছিল ১৭০ শতাংশেরও বেশি।ম্যাককরমিকের মতে, “সিডনির লেঞ্জারি ব্র্যান্ড ও অ্যামেরিকান ঈগলের সাফল্য প্রমাণ করে, তিনি কেবল ‘ইট গার্ল’ নন, তিনি ব্যবসায়ীও বটে।”
সিডনি সুইনির নাম যখন হলিউডের শীর্ষ পরিচালকরা জেমস বন্ডের সঙ্গে যুক্ত করছেন, তখন এটুকু বলাই যায়- তিনি এখন শুধু আলোচনার বিষয় নন, নিজেই এক ব্র্যান্ড। সূত্র: ফক্স নিউজ, পেইজ সিক্স, দ্য সান।
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন