সংবাদ

আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ২০তম ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার পাঁচতারা হোটেল ‘মমো ইন’ রিসোর্টের উন্মুক্ত প্রাঙ্গণে দেশের সংগীত তারকাদের এই মিলনমেলা বসে। মঞ্চে কনকচাঁপার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। গুণী এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এবারের আসরে সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন তার নাম ঘোষণা করেন। অতিথিরা তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ও চেক প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বেগমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চ মাতিয়ে রাখেন দুই জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। এ ছাড়া পারফর্ম করেন তানভীর আলম সজীব, মেহরীন, ইমরান, কোনাল, লিজা, সালমাসহ বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। রাজু আলীমের প্রকল্প পরিচালনায় পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত