সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: ১৯৭৯ সালের পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক, ইসলামাবাদে জেডি ভ্যান্স

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: ১৯৭৯ সালের পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক, ইসলামাবাদে জেডি ভ্যান্স

১৯৭৯ সালের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ও চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিতে ইতোমধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার (১১ এপ্রিল) তাকে বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে। 

জানা যায়, মার্কিন প্রতিনিধিদলে আরও রয়েছেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এদিকে, ইসলামাবাদে পৌঁছালে জেডি ভ্যান্সকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার।

পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই ‘হাই-স্টেক’ আলোচনা অত্যন্ত গোপনীয়তার সাথে সুরক্ষিত একটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে এই আলোচনা আগামী কয়েক দিন পর্যন্ত চলতে পারে।

এদিকে, এই আলোচনা শুরু হওয়ার আগেই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। তেহরান সাফ জানিয়ে দিয়েছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় যোগ দেবে না। অবশেষে সেই বাধা কাটলে ঐতিহাসিক এই সংলাপের পথ প্রশস্ত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: ১৯৭৯ সালের পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক, ইসলামাবাদে জেডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

১৯৭৯ সালের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ও চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিতে ইতোমধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার (১১ এপ্রিল) তাকে বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে। 

জানা যায়, মার্কিন প্রতিনিধিদলে আরও রয়েছেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এদিকে, ইসলামাবাদে পৌঁছালে জেডি ভ্যান্সকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার।

পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই ‘হাই-স্টেক’ আলোচনা অত্যন্ত গোপনীয়তার সাথে সুরক্ষিত একটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে এই আলোচনা আগামী কয়েক দিন পর্যন্ত চলতে পারে।

এদিকে, এই আলোচনা শুরু হওয়ার আগেই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। তেহরান সাফ জানিয়ে দিয়েছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় যোগ দেবে না। অবশেষে সেই বাধা কাটলে ঐতিহাসিক এই সংলাপের পথ প্রশস্ত হয়।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত