দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে কেন্দ্র করে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন যে, দুই পক্ষই একটি টেকসই সমাধানে পৌঁছাতে গঠনমূলক সংলাপে অংশ নেবে। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ঐতিহাসিক এই আলোচনায় অংশ নিতে
মার্কিন প্রতিনিধিদল আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। এর আগে গতকাল
শুক্রবার রাতেই তেহরানের প্রতিনিধি দলটি ইসলামাবাদে এসে পৌঁছায়। দুই দেশের এই শীর্ষ
পর্যায়ের উপস্থিতিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি বড় মাইলফলক হিসেবে দেখা
হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার বিবৃতিতে বলেন,
একটি ‘স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছানোর জন্য দুই পক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা
করে যেতে চায় ইসলামাবাদ। এই সংঘাত নিরসনে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন
করছে।
উল্লেখ্য, আজকের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট
জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী অংশ
নেবেন। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা হ্রাস এবং বিশেষ করে পারমাণবিক কর্মসূচি
ও যুদ্ধবিরতি ইস্যুগুলো এই আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন