ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ শনিবার মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন প্রতিনিধিদলের এই বৈঠকে জেডি ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন।
এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন যে, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একইসঙ্গে আলোচনার সফলতায় দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
আজ দিনের শুরুর দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। অর্থাৎ মূল আলোচনার আগে উভয় পক্ষের মনোভাব ও দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজ শরিফের এই পৃথক আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এখন সবার নজর দুই দেশের প্রতিনিধিদের সরাসরি মূল বৈঠকের দিকে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন