সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। দীর্ঘদিনের পরোক্ষ আলোচনার ধারা ভেঙে এবার দেশ দুটির প্রতিনিধিরা সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দুই দেশ পাকিস্তানের মাধ্যমে পরোক্ষভাবে কথা বলবে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তারা সরাসরি বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন পক্ষ এখন মুখোমুখি টেবিলে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ড কুশনার আলোচনায় অংশ নিচ্ছেন। ইরানের পক্ষ থেকে স্পিকার ঘালিবাফের পাশাপাশি রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পুরো প্রক্রিয়ায় উপস্থিত রয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শুরু থেকেই অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প গতকালই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালানো হবে। এ লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সুসজ্জিত করা হচ্ছে বলেও তিনি জানান। উদ্ভূত পরিস্থিতিতে এই ত্রিপক্ষীয় আলোচনার দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত