দেশের অর্থনীতিকে টেকসই করতে এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১১ এপ্রিল) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS Program)’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নতুন স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সিলেটের দুই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান; শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আঞ্চলিক উন্নয়নের ‘নলেজ হাব’ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারের চিত্র তুলে ধরে বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা জরুরি। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, উদ্ভাবন এবং উদ্যোক্তা মানসিকতার বিকল্প নেই। উন্নত দেশগুলোর অগ্রগতির মূল চালিকাশক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও দক্ষ মানবসম্পদ। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন।
শাবিপ্রবি শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করে তিনি বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্র সাবমেরিন নির্মাণ এবং রিমোট কন্ট্রোল গাড়ি তৈরির মতো সৃজনশীল প্রকল্প হাতে নিয়েছে, যা দেশের প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে।
বিশ্ববিদ্যালয়ের ভৌত ও শিক্ষা কাঠামোর উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন বিভাগ স্থাপন, পরিবহন সুবিধা বৃদ্ধি, আবাসন ব্যবস্থা সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প একীভূত করে প্রস্তাব আকারে উপস্থাপন করলে সরকার তা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করবে।
শিল্পখাতের আধুনিকায়নে গবেষণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমাদের সার, চিনি ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এবং লোকসান কমিয়ে লাভজনক করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির আশ্বাসও দেন তিনি।
শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্য বক্তারাও শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ ও মুর্তুজা জুলকার নাঈন নোমানসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন