সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার বৈঠক শেষ, কাল ফের আলোচনা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার বৈঠক শেষ, কাল ফের আলোচনা
ইসলামাবাদে আলোচনার সংবাদ সংগ্রহের জন্য মিডিয়া সেন্টারে সাংবাদিকরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক বৈঠক শেষ হয়েছে। আড়াই ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে পাকিস্তানের সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে। দীর্ঘদিনের পরোক্ষ আলোচনার ধারা ভেঙে এবারই প্রথম দেশ দুটির প্রতিনিধিরা সরাসরি টেবিলে বসেছেন।

পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, শনিবারের বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তান সরকারের আমন্ত্রণে একটি নৈশভোজে অংশ নেন। সংক্ষিপ্ত বিরতির পর আগামীকাল রোববার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দ্বিতীয় দফার আলোচনা পুনরায় শুরু হবে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, অত্যন্ত গোপনীয়তার মধ্যে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রায় দুই ঘণ্টার সরাসরি আলোচনার পর দুই পক্ষ বিরতিতে যায়। বৈঠকে ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ড কুশনার।

অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত রয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এর আগে গত ৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এই ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বার্তায় জানান, ইরান ও যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক।

ডোনাল্ড ট্রাম্প গতকালও হুঁশিয়ারি দিয়েছেন যে, এই আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা শুরু হবে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের নজর এখন ইসলামাবাদের এই ত্রিপক্ষীয় আলোচনার ফলাফলের দিকে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার বৈঠক শেষ, কাল ফের আলোচনা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত