যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন পাকিস্তানে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান এখনো শেষ হয়ে যায়নি এবং ইসরায়েল এখনো তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযানে
ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের তালিকার শীর্ষে তিনি ইরানের পারমাণবিক
কর্মসূচি ধ্বংস করার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা এখনো তাদের বিরুদ্ধে
লড়ছি। এখনো আরও অনেক কিছু করার আছে।"
একই বিবৃতিতে তিনি লেবাননের সঙ্গে শান্তি আলোচনার অনুমোদনের
বিষয়টিও নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও
ইরান এক রক্তক্ষয়ী পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের
হামলার পর পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে। যুদ্ধের প্রভাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ
‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়
এবং বৈশ্বিক বাণিজ্যে স্থবিরতা নেমে আসে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় গত ৭
এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ইসলামাবাদের
সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ শুরু হয়।
কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই কূটনৈতিক প্রচেষ্টা
এবং ঘণ্টার পর ঘণ্টা শ্বাসরুদ্ধকর আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।
ফলে কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধি দলটি পাকিস্তান ছাড়ছে। একদিকে আলোচনার টেবিলে
ব্যর্থতা, অন্যদিকে ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও
চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন