সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ , নেপথ্যে পরকীয়ার দ্বন্দ্ব

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ , নেপথ্যে পরকীয়ার দ্বন্দ্ব
ছবি : সংবাদ

নীলফামারীর ডোমারে বাবার বাড়ি থেকে সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পরকীয়া নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ও লোকলজ্জার ভয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহত সালমা বেগম নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার জনৈক ব্যক্তির সঙ্গে সালমা বেগমের সম্পর্কের বিষয়টি এক সপ্তাহ আগে তার বড় ছেলে জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে চার দিন আগে সালমাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় সালমার স্বামী আনোয়ার হোসেন শ্বশুরবাড়িতে আসেন। ওই সময় পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতে স্বামী একাই নিজের বাড়িতে ফিরে যান।

আজ সকালে নাস্তা খাওয়ার পর সালমা বাড়ির শৌচাগারে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিয়ে দেখেন, তিনি শৌচাগারের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ , নেপথ্যে পরকীয়ার দ্বন্দ্ব

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে বাবার বাড়ি থেকে সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পরকীয়া নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ও লোকলজ্জার ভয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহত সালমা বেগম নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার জনৈক ব্যক্তির সঙ্গে সালমা বেগমের সম্পর্কের বিষয়টি এক সপ্তাহ আগে তার বড় ছেলে জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে চার দিন আগে সালমাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় সালমার স্বামী আনোয়ার হোসেন শ্বশুরবাড়িতে আসেন। ওই সময় পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতে স্বামী একাই নিজের বাড়িতে ফিরে যান।

আজ সকালে নাস্তা খাওয়ার পর সালমা বাড়ির শৌচাগারে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিয়ে দেখেন, তিনি শৌচাগারের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত