সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

নতুন বছর বরণে দোয়েল ওটিটির ভিন্নধর্মী আয়োজন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

নতুন বছর বরণে দোয়েল ওটিটির ভিন্নধর্মী আয়োজন
পহেলা বৈশাখ উপলক্ষে দর্শকদের জন্য নতুন গান, নাটক ও নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান নিয়ে আসছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল।

পহেলা বৈশাখ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও বর্ণিল সব আয়োজন নিয়ে আসছে দেশীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম দোয়েল ওটিটি। নতুন মৌলিক গান, বিশেষ সংগীতানুষ্ঠান, আঞ্চলিক ভাষার নাটক এবং শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ভ্রমণ অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনায় সাজানো হয়েছে এবারের বৈশাখী আয়োজন।

এবারের বৈশাখে দোয়েল ওটিটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে নতুন মৌলিক গান ‘এসো বৈশাখ’। এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় একঝাঁক তারকা শিল্পী। তাদের মধ্যে রয়েছেন শান শায়েক, সাব্বির জামান, শীলা দেবী, তামান্না প্রমি ও সুমি শারমীনসহ আরও অনেকে।

সংগীতপ্রেমীদের জন্য আরও থাকছে বিশেষ অনুষ্ঠান ‘শ্রুতি নন্দন’। বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খানের সংগীতায়োজনে এতে গান পরিবেশন করবেন নির্ঝর চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথি। এই অনুষ্ঠানে শেখ সাদী খানের কিছু কালজয়ী গান নতুনভাবে তুলে ধরা হবে।

নাট্যপ্রেমীদের জন্য দোয়েল ওটিটি নিয়ে আসছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত বিশেষ নাটক ‘সওদাগরের তিন বলদ’। এতে অভিনয় করেছেন চট্টগ্রামের স্থানীয় শিল্পীরা। এর মাধ্যমে আঞ্চলিক সংস্কৃতি ও ভাষার স্বকীয়তা তুলে ধরা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।

শিশু-কিশোরদের জন্য থাকছে শিক্ষামূলক ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘ট্রিপস অ্যান্ড টুইস্ট’। এই অনুষ্ঠানে একদল কিশোর-কিশোরী ঢাকার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ভ্রমণ করবে এবং সেসব স্থানের ইতিহাস ও গুরুত্ব দর্শকদের সামনে তুলে ধরবে। এই অনুষ্ঠানের মূল ভাবনা হলো-‘ঘুরবে, দেখবে ও দেখাবে’।

এ ছাড়া দোয়েল ওটিটির বৈশাখী আয়োজনে থাকছে আদিবাসী ভাষার নাটক ও গান, টকশো এবং শিশুদের জন্য বিশেষ অ্যানিমেশন সিরিজ। এসব কনটেন্টের মাধ্যমে বিনোদনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

নতুন বছর বরণে দোয়েল ওটিটির ভিন্নধর্মী আয়োজন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত